TechMela Logo
রিটার্ন পলিসি

রিটার্ন ও রিফান্ড পলিসি

গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নিচে আমাদের রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত নিয়মাবলী উল্লেখ করা হলো।

ভূমিকা

সম্মানিত গ্রাহক! TechMela সর্বদা সেরা গ্রাহকসেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। ক্রয়কৃত পণ্যে কোনো ত্রুটি বা সমস্যা থাকলে আমাদের নীতিমালা অনুযায়ী সহজে রিটার্ন সুবিধা গ্রহণ করতে পারবেন।

রিটার্নের সময়সীমা

পণ্য রিসিভ করার পর কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।

কীভাবে রিটার্ন করবেন

সঠিক কারণ ও আনবক্সিং ভিডিও/ছবির প্রমাণসহ আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলুন।

যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য:

  • ত্রুটিপূর্ণ পণ্য: পণ্য বা প্যাকেজিংয়ে প্রস্তুতকারক সংক্রান্ত কোনো ত্রুটি পাওয়া গেলে।
  • ভুল পণ্য ডেলিভারি: অর্ডারকৃত পণ্যের পরিবর্তে ভুল কোনো পণ্য পাঠানো হলে।
  • ডেলিভারি ড্যামেজ: কুরিয়ারে পরিবহনের সময় পণ্য ক্ষতিগ্রস্ত বা ভেঙে গেলে।

যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়:

  • পণ্য ব্যবহার করা হলে বা সিল/প্যাকেজিং নষ্ট বা খোলা হলে।
  • মূল ইনভয়েস, বক্স বা এক্সেসরিজ হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে।
  • পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার সময়সীমা পার হওয়ার পর অভিযোগ জানানো হলে।
  • স্পেশাল ছাড় বা ক্লিয়ারেন্স অফারে কেনা পণ্যের ক্ষেত্রে।

রিফান্ড প্রক্রিয়া

রিটার্নকৃত পণ্য আমাদের কাছে পৌঁছানো এবং যাচাই-বাছাইয়ের পর ৩ কার্যদিবসের মধ্যে আপনার অর্থ রিফান্ড করা হবে। যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেই মাধ্যমেই রিফান্ড প্রদান করা হবে।

যেকোনো তথ্যের জন্য

+8801772065894
হোয়াটসঅ্যাপ